বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেপ্টেম্বর, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল করার বিরুদ্ধে

সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্ট এর সামনে থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চায়না বাংলা শপিং সেন্টারের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমের মা ড. নাহিদা বেগম বলেছেন, ‘বিভিন্ন ফেসবুক আইডি থেকে বিভিন্ন উপায়ে আমার সন্তান অপ্রতিমকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমার ছেলেকে নানা ভাবে ব্লেইম করা হচ্ছে। অপ্রতিম কিছু বোঝে? আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে আমি এটা কখনোই মেনে নেব না।’ তিনি বলেন, ‘আমি শুধু আমার ছেলের জন্য বিচার চাই না। যারা অপ্রতিমকে হত্যা করেছে, তারা জেল থেকে বের হলে আরও কত বাচ্চার জীবন নেবে ওবিস্তারিত পড়ুন

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

সাতক্ষীরার তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া পালনের জন্য নির্মিত ঘর বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপকারভোগীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তালা উপজেলার মাগুরা ইউনিয়নে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর মাগুরা শাখা-১ এ বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস), সহযোগিতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) নির্বাহীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের লক্ষ্যে গ্রাহকদের উদ্বুদ্ধকরণ ও সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক এক মতবিনিময় সভা মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে রুপটপ সোলার স্থাপনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে এসময় পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আজিজুর রহমান,ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী,ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীনসহ ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিতবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘ব্যর্থতা যেখানে সেখানে চাপ তৈরি করা, সেটাই বেটার হয়।’ এছাড়া ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমে সংকট তৈরি করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনিবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘কেউ সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নিলে রুট পারমিট ক্যানসেল করা হবে, ফাইনের ব্যবস্থা থাকবে এবং আগামীতে রুট পারমিট দেওয়া হবে কি না সেটা নিয়েও জবাবদিহি করতে হবে।’ নতুন নির্ধারিত বাস ভাড়ার প্রজ্ঞাপন আজই প্রকাশবিস্তারিত পড়ুন

কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লার পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন শহরের বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে বৈঠকে উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,বিস্তারিত পড়ুন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পক্ষ থেকে সম্মতিপত্র বা ‘অ্যাগ্রিমেন্ট’ পৌঁছে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন ও গতিশীল করার অংশ হিসেবে এ অনুমোদন দিয়েছে দিল্লি। এর মাধ্যমে নতুন হাইকমিশনারের নিয়োগ আটকে থাকা নিয়ে তৈরি হওয়া যাবতীয় গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। পেশাদার কূটনীতিক আসাদ আলমবিস্তারিত পড়ুন

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেনে আদালত। এদিকে রিমান্ডে মাকছুদা ইসলাম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে সেই ‘গুরুত্বপূর্ণ তথ্য’ কী, সেটি তদন্তের স্বার্থে পুলিশ জানাতে চায়নি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদবিস্তারিত পড়ুন

একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৩১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। তাদের পুলিশের বিভিন্ন ইউনিট, রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ ও প্রশিক্ষণকেন্দ্রে পদায়ন করাবিস্তারিত পড়ুন