মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল করার বিরুদ্ধে

সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্ট এর সামনে থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চায়না বাংলা শপিং সেন্টারের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। জাতীয়তাবাদী দল বিএনপি সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যদি কোন মিছিল বের করে তাহলে পার্শ্ববর্তী থানাকে অবিহিত করতে হবে। পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ না করে আমরা তারেক জিয়ার সৈনিকরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। নির্বাচিত সরকারের বিরুদ্ধে ছয় মাসের মাথায় ষড়যন্ত্র করবেন জ্বালাও পোড়াও করবেন আমরা মেনে নেব না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা সেটা বরদাস্ত করবো না।

প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদর থানা যুবদলের আহ্বায়ক মোঃ সুমন রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সাতক্ষীরা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সাধু, মোস্তফা প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে মাছচাষীদের নিয়ে আধুনিক মাছচাষ বিষয়ক প্রশিক্ষনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার