সারাদেশে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে
সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল


সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব মো. ফারুক হোসেন-এর নেতৃত্ব মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় নিউ মার্কেট সংলগ্ন জেলা জাসাসের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মিছিল উপস্থিত ছিলেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, সদর উপজেলার আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব শাহাদাত হোসেন, পৌর শাখার আহ্বায়ক সিরাজ আনোয়ার রাজ সদস্য সচিব রাজু আহমেদ, কালিগঞ্জ উপজেলার আহ্বায়ক মোর্শেদ আলী ও সদস্য সচিব মুস্তাফিজ, আশাশুনি উপজেলার যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন জাম্বু, মইনুদ্দিন মন্টু ও কামিম হোসেন, দেবহাটা উপজেলার আহ্বায়ক মো. মনিরুজ্জামান, পৌর ওলামা দলের সদস্য সচিব মিলন হোসেন এবং আহছানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক মো. আমিনুর রহমানসহ জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জাসাসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে মাছচাষীদের নিয়ে আধুনিক মাছচাষ বিষয়ক প্রশিক্ষনবিস্তারিত পড়ুন


