শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেপ্টেম্বর, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ হওয়া দুই সেনা সদস্যের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশেরবিস্তারিত পড়ুন

ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের মন্তব্যের মুখে সতর্ক অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন না জানার বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মন্তব্যের কোনো পাল্টা জবাব না দিয়ে স্পষ্ট ‘নো কমেন্টস’ জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তবে আগামী ১৭ সেপ্টেম্বর সব অংশীজনদের সাথে বৈঠকের পরই নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে বলে তিনি নিশ্চিত করেন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে ইসি সচিব এ তথ্য জানান। তিনি স্পষ্ট করেন, স্থানীয়বিস্তারিত পড়ুন

পে স্কেলে উচ্চ পদে কমবে ইনক্রিমেন্ট, বাসা ভাড়াতেও কাটছাঁট

নতুন বেতন কাঠামোয় সামরিক ও বেসামরিক সেবা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত সংস্থার উচ্চ গ্রেডের কর্মচারীদের জন্য বার্ষিক ইনক্রিমেন্টের হার কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উচ্চ ধাপে মূল বেতন বেশি থাকা কর্মকর্তারা তুলনামূলক কম হারে বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। একই সঙ্গে সব স্তরের সরকারি কর্মচারীদের বাসা ভাড়া ভাতার হার কমানোর প্রস্তাব করা হয়েছে। ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। কার্যবিবরণী অনুযায়ী, নতুন বেতন কাঠামোয় মূলবিস্তারিত পড়ুন

আরও ৯০ দিনের ডাকসুর দায়িত্বে সাদিক কায়েমরা, তবে…

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মেয়ার উত্তীর্ণ হলেও গঠনতন্ত্র অনুযায়ী আপাতত দায়িত্ব পালন করবে বর্তমান কমিটি। নির্ধারিত ৩৬৫ দিনের মেয়াদ গত রবিবার শেষ হলেও নতুন নির্বাচনের তফসিল না হওয়া পর্যন্ত ভিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদের নেতৃত্বাধীন প্যানেল অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত রুটিন দায়িত্ব সামলাবে। প্রশাসন স্পষ্ট করেছে, এই অতিরিক্ত সময়ে বর্তমান নেতারা কেবল প্রশাসনিক রুটিন কাজ চালাতে পারবেন, তবে নীতিগত কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদেরবিস্তারিত পড়ুন

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটির প্রতিবেদন

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ দল। বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ফুটে উঠেছে, ক্রীড়া মন্ত্রণালয় তথা আসিফ নজরুলের সেই সিদ্ধান্তে সায় দিয়েছে বিসিবি। গত মার্চে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত এই তদন্ত কমিটির প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ. কে. এম ওলি উল্যার নেতৃত্বে তিন সদস্যের এই তদন্ত কমিটিতে ছিলেনবিস্তারিত পড়ুন

ওবায়দুল কাদেরসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ জনের অর্ধেক সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির এবং যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে রায়ে পাঁচ নেতার সব স্থাবর-অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করে তা আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলেরবিস্তারিত পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড রায়

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ দলটির শীর্ষ সাত নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে যুবদল। মঙ্গলবার বিকেল চারটার দিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্লিচিং পাউডার ছিটানো, মশকনাশক ওষুধ প্রয়োগ ও লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে খুলনা রোড মোড়, সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকা, এসপি বাংলো মোড়, পলাশপোল, বউবাজার ও চার বাস টার্মিনাল এলাকায় পরিচ্ছন্নতা ও মশকবিরোধী কার্যক্রম চালানো হয়। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান সমন্বয়কবিস্তারিত পড়ুন

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালা সরকারি কলেজ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান সাগরের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজবিস্তারিত পড়ুন

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ও নিয়োগদাতাদের অংশগ্রহণে একটি জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই আলোচনায় স্থানীয় পর্যায়ের ৯ জন প্রতিনিধি অংশ নেন। সংলাপে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সামাজিক প্রতিবন্ধকতা দূর করা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুফল এবং স্থানীয়ভাবে নারীবান্ধব কাজের সুযোগ তৈরির নানাবিস্তারিত পড়ুন