শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেপ্টেম্বর, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’

মোকাররাম বিল্লাহ ইমন : নারীর অধিকার সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে ‘নারীর আদালত’। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে স্বদেশ সংস্থার বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সহযোগিতায়, সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সহায়তায় পরিচালিত ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফসি)’ প্রোগ্রামের ‘এখনই যুক্ত হোনএখনই যুক্তবিস্তারিত পড়ুন

চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব

শাহ জাহান আলী মিটন : বাঙালির মজ্জায় ও মননে সাম্য, দ্রোহ আর প্রেমের যে অবিনাশী সুর বেজে ওঠে, তা কবি নজরুল ইসলামের চিরঞ্জীব সৃষ্টি। সেই দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের স্মরণে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাণবন্ত সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সুর, বাণী আর মননশীল আলোচনার মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠেছিল কলেজের পুরো প্রাঙ্গণ। মননশীল উৎসবের মূল মঞ্চ আলোকিত করেছিলেনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের পলাশপোলস্থ খান বাড়িতে পি কে ইউনিয়ন ক্লাব সাতক্ষীরার আয়োজনে ক্লাবের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু) এর সভাপতিত্বে পি কে ইউনিয়ন ক্লাবের সাংগঠনিক ও নতুন কমিটি গঠন বিষয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান, সাতক্ষীরা পি কে ইউনিয়ন ক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগামী বিআরটিসি বাসের ধাক্কায় শুভঙ্কর মণ্ডল (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বংশীপুর লস্কর ফিলিং স্টেশনসংলগ্ন সোনার মোড় এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শুভঙ্কর মণ্ডল খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য দুর্গাপদ মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুভঙ্কর রামপাল বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগেবিস্তারিত পড়ুন

ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক কর্মকর্তার বিরুদ্ধে সাবেক এক নারী কর্মীকে শ্লীলতাহানি ও হয়রানির অভিযোগে মামলা হয়েছে। বিভিন্ন সময়ে তাঁকে প্রেমের প্রস্তাব দেওয়ার পাশাপাশি অশ্লীল ভাষায় কথা বলতেন অভিযুক্ত কর্মকর্তা। প্রস্তাবে রাজি না হওয়ায় তার প্রতি ক্ষিপ্ত হয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগও নেওয়া হয় বলে অভিযোগ তার। মরিয়ম আক্তার নামের ওই সাবেক কর্মী গত ২৪ আগস্ট খিলক্ষেত থানায় অভিযোগ দেন। তার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ

সাতক্ষীরা কমিউনিটির ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফুয়ারা রানি সভাপতি এবং মো. জাহিদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির সহসভাপতি (পরিকল্পনা ও কৌশল) হয়েছেন সালাউদ্দীন সাবাদ এবং সহসভাপতি (কার্যক্রম ও মাঠপরিচালনা) তাসকিন আহমেদ রিপন। সহসাধারণ সম্পাদক ফারহিয়া ইয়াসমিন কেয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মল্লিক এবং সহযুগ্ম সাধারণ সম্পাদক আবুবিস্তারিত পড়ুন

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করে গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দিতে হবে। তিনি বলেন, গণতন্ত্রকে সচল রাখতে হলে নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়। ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষ্যে দেওয়া বাণীতে আজ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এসব কথা বলেছেন। রুহুল কবির রিজভী বলেছেন, ‘আগামীকালবিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে এক অজ্ঞাতপরিচয় শিশুসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন আটতলা ভবনের ওপরের অংশে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন—হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)।বিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে। বর্ডারের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা পরিকল্পনা করছে। ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দেওয়া হচ্ছে। মাদক এখন আর শুধু খুলনার সমস্যা নয়।বিস্তারিত পড়ুন

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

দেশের বাহিরে টাকা পাচারের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবার দুদককেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আসিফ। তিনি বললেন, ‘বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো।’ সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুক পোস্টে দুদককে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। তিনি বলেন, ‘দেশের বাইরে কোথাও যদি আমার ১ পয়সা বিনিয়োগ/ব্যাংকে রাখা, ভিলা, জমি তোবিস্তারিত পড়ুন