বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কলারোয়ায় প্রয়াত মমতাজ আহমেদের স্মৃতিচারণ সভা

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক (৮ ও ৯নং সেক্টর), প্রবাসী স্বাধীন বাংলাদেশ সরকারের রাজনৈতিক উপদেষ্টা, প্রাক্তন এমসিএ মমতাজ আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার( ৩ নভেম্বর) বেলা ১১ টায় কলারোয়া বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রয়াতের জ্যেষ্ঠ পুত্র শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির আলোচনা করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অধ্যাপক আবুল হোসেন, অধ্যাপক আব্দুল মজিদ, বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবর রহমান, সুশীলন প্রতিষ্ঠাতা মোস্তফা নুরুজ্জামান, প্রধান শিক্ষক লিটন, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, পাবলিক ইনস্টিটিউট সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, অধ্যক্ষ এস,এম সহিদুল আলম, সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, প্রয়াত মমতাজ আহমেদের পুত্র এম,এ ফেরদৌস, আরএম ফরহাদ, জে এম ফাত্তাহ ও জে এম ফরিদ, কন্যা প্রধান শিক্ষক বিলকিস বানু, এ্যাড. আছাদুজ্জামান দিলু।

আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সন্তোষ কুমার পাল, কবি হায়দার আলি শান্ত, কবি আবু বক্কার সিদ্দিক, হারুণ- অর- রশিদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক জুলফিকার আলী, ফারুক রাজ প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল হোসেন ফুয়াদ, সাংবাদিক আজমল হোসেন বাবু, শেখ আবির হোসেন, সহ শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি- পেশার বিপুল সংখ্যক গুণমুগ্ধগণ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী আব্দুল্লাহ আল হাবিব। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাজনৈতিক ব্যক্তিত্ব মমতাজ আহমেদ ২০১৩ সালের ৩ নভেম্বর তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান