বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত

যশোরের শার্শায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ১২ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ২ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বহিলাপোতা-বেদেবাহাদুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে, আলাউদ্দিন সোহাগ (৪০), নান্নু মিয়া (৫৫), জজ মিয়া (৬৫), বাবুল (৫০), রবিউল (২৮), মোস্তফা (৩৫), মামুন (২৮), রুবেল হোসেন (২৫), শাহাজামাল (৬৫), রবিউল (৩৫) ও আব্দুল মজিদ (৫০)।

আহতদের পরিবার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার দুপুরে বহিলাপোতা গ্রামের ইউপি সদস্য আব্দুল জব্বার ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের নেতৃত্বে একই এলাকার আওয়ামীলীগ কর্মী মুজিবর ও তার ছেলেদের সাথে কথা কাটাকাটি হয়।

পরে জব্বার ও কামাল বাহিনীর নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের উপর অর্তকিত হামলা চালায়। এসময় মুজিবর ও তার তিন ছেলে সহ ১২ জন আহত হয়।
এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বহিলাপোতা গ্রামে বর্তমানে থমথমে বিরাজ করছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, মারামারি বিষয়টি শুনেছি। এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী