বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি অভি’র দাদিমা’র মৃত্যুতে শোকবার্তা প্রকাশ

কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা ডাঃ আমানুল্লাহ আমানের মাতা ও সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল ফুয়াদ অভির দাদিমা আমেনা বেগম(৮২)’ মৃত্যুতে প্রিমিয়ার ছাত্র সংঘের নেতৃবৃন্দ শোকবার্তা জ্ঞাপন করেছেন।

মরহুমা আমেনা বেগমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করা হয়। বিবৃতিদাতারা হলেন, প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টু, উপদেষ্টা এ্যাডঃ শেখ কামাল রেজা, উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, উপদেষ্টা প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা প্রধান শিক্ষক মুজিবর রহমান, উপদেষ্টা এনায়েত খান টুনটু, উপদেষ্টা প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, সংঘের সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু, সংঘের কর্মকর্তা সাংবাদিক ফারুক হোসেন রাজ, তৌহিদুর রহমান, আজমল হোসেন বাবু, আবুল বাসার, মেরিন, রকিব, সানি, প্রান্ত, কেন্দ্রীয় কমিটি এবং ইউনিয়ন কমিটির সভাপতি- সম্পাদক সহ সকল কর্মকর্তা ও শুভাকাঙ্খীবৃন্দ।

উল্লেখ্য, প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভির দাদিমা আমেনা বেগম বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে পৌরসভাধীন ঝিকরা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন( ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৩ কন্যা, নাতি- নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম