বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় খৃষ্ট সম্প্রদায়ের বড় দিনের প্রস্তুতি দৃশ্যমান

প্রতি বছর ডিসেম্বর মাস আসলেই খৃষ্টান সম্প্রদায়ের মধ্যে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা যায়। আসন্ন (২৫ ডিসেম্বর) খৃষ্ট সম্প্রদায়ের শুভ বড়দিন (যীশু খৃষ্টের জন্মদিন) উপলক্ষে দিনটি আনুষ্ঠানিক ভাবে পালিত হবে আর তারই ধারাবাহিকতায় চলছে সাজসজ্জার প্রস্তুতি। এক দিকে গীর্জায় চলছে সাজসজ্জার প্রস্তুতি অন্য দিকে প্রতিটি বাড়িতেও একই প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

(২৫ ডিসেম্বর) যীশু খ্রিস্ট বেথলেহেম নগরীতে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিশ্বাস যিশু খ্রিস্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সব পাপ থেকে মুক্তি দিতে আর মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে। আর সেই বিশ্বাসের আলোকে যীশুর জন্মদিন উপলক্ষে দিনটি আনুষ্ঠানিকভাবে পালন করেন খৃষ্ট সম্প্রদায়ের মানুষ।

এদিকে সরেজমিনে কলারোয়ার জয়নগর ইউনিয়নের ধানদিয়া মিশনে গিয়ে দেখা গেছে, ইতিমধ্যে প্যান্ডেলের কাজ চলমান রয়েছে, মাঠে মনিহারি ও খাবারের দোকান বসেছে। বাড়িতে বাড়িতে রংবেরঙের আলোক সজ্জা চোখে পড়ার মত।

ধানদিয়া মিশনের মাষ্টার লুকাস মন্ডল জানিয়েছেন, (১৬ ডিসেম্বর) থেকে নগর কৃত্তন শুরু হয়ে (২৫ ডিসেম্বর) শেষ হয়। নগর কৃত্তন করা হয় যীশুর জন্মদিনের অগ্রিম বার্তা হিসেবে। তিনি আরোও জানান, যীশুর জন্মদিন উপলক্ষ্যে পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে।

আয়োজক কমিটির সভাপতি মানুয়েল মন্ডল জানিয়েছে, মিশন পাড়ায় ও গীর্জায় সাজসজ্জার প্রস্তুতি চলমান রয়েছে সেই সাথে উৎসবের আমেজ বিরাজ করছে পাড়ায়। তিনি আরও জানান, ৫ দিনের আয়োজনে থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা ও যাত্রাপালা এবং এছাড়া স্থানীয় প্রশাসন প্রশাসনিকভাবে নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম