বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় সরকারি রাস্তা দখল করে পাকা বসতঘর নির্মাণের অভিযোগ

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড সাগরপুর গ্রামের পূর্ব পাড়ায় সরকারি রাস্তা দখল করে নির্মিত হচ্ছে পাকা বসতঘর। আর সেই সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের উপর তেড়ে আসেন স্থানীয় ইউপি সদস্য।

সরজমিন পরিদর্শনে দেখা যায়, বহু বছর ধরে সাগরপুর পূর্ব পাড়ার মধ্য দিয়ে একটি মাটির রাস্তা ব্যবহার করে স্থানীয় জনগন যাতায়াত করে আসছে। হঠাৎই রাস্তার কয়েক ফুট জায়গা দখল করে সেখানে পাকা কলম তুলে ঘর নির্মাণ কাজ শুরু করেছেন একই গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে মহিদুল। পূর্বের সীমানা থেকে প্রায় ৪ফুট সামনে বাড়িয়ে এই ঘর নির্মাণ হচ্ছে। স্হানীয় জনগনের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা রবিবার (২৫ ডিসেম্বর) সেখানে খবর সংগ্রহ করতে গেলে মহিদুল সামনে না আসলেও সাংবাদিকদের ধমকাতে চলে আসেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাই।

তিনি সাংবাদিকরা কেন সেখানে গিয়েছে জানতে চান এবং বিভিন্ন রাজনৈতিক নেতার সাথে তার সংশ্লিষ্টতার কথা বলে তার সম্পর্কে নেতাদের কাছ থেকে জেনে নিতে বলেন। তিনি বলেন, এই বাড়ি সীমানা মেপেই নির্ধারিত জায়গায় করা হচ্ছে। যদিও মহিদুলের স্ত্রী জানান, ৪/৫ বছর পূর্বে একবার আমিন এনে জমি মাপা হয়েছিল। তখন যেখানে সীমানা ছিলো তার থেকে অন্তত ৪ফুট রাস্তার উপর ঘর এগিয়ে আনার কারণ জানতে চাইলে মহিদুলের ছেলে সাগর জানান, আগেও জমির সীমানা এখানেই ছিলো। মানুষ চলাচল করতো বলে আমরা জমি ছেড়ে রেখেছিলাম। তারা তাদের পৈতৃক ১২ শতাংশ জমির মধ্যেই আছেন বলে তিনি জানান।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, আমরা বাপ দাদার আমল থেকেই এই রাস্তা দেখে আসছি। হঠাৎই মহিদুল এখানে রাস্তার উপর ঘর নির্মাণ করছে। এভাবে ঘর তৈরি করলে মাঠ থেকে ফসল নিয়ে আসতে অনেক সমস্যা হবে বলে তারা জানান। সেই সাথে সরকারি আমিন এনে জমির সীমানা নির্ধারণ করে ঘর নির্মাণেরও দাবি জানান।

এবিষয়ে প্রশাসনের বক্তব্য জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ

যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?

সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!
  • এনজিও’র লোন গ্রান্টারে শিক্ষিকার চেক ও ষ্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ
  • মালয়েশিয়ায় মৃ*ত্যুর ৭দিন পর বাগআঁচড়ার যুবকের ম*রদে*হ এলো বাড়িতে