বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের বিজয় ডে-২২’ ক্যাম্প অনুষ্ঠিত

কলারোয়ায় ‘বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের আয়োজনে বিজয় ডে-২২’ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় ডে ক্যাম্পটি ‘ক্যাম্প ফায়ার অনুষ্ঠান শেষে সন্ধায় শেষ হয়। সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিজয় ডে ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাসির উদ্দীন মৃধা।

উদ্বোধন শেষে তাবুকলা, বিপিটিটি, খেলাধুলা, কোর্ট এন্ড সাইফার, ক্যাম্প ফায়ার ও তাবু জলসা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের সমাপ্তি ঘটে। সন্ধ্যায় সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্প ফায়ার অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) স্কাউটস সভাপতি রুলী বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, কপাই সভাপতি শেখ শহিদুল ইসলাম, প্রেসক্লাব ও সম্মিলিত সামাজিক আন্দোলন কলারোয়া শাখার সভাপতি শিক্ষক দীপক শেঠ, সমাজ সেবক এ্যাডঃ আব্দুল্যাহ হেল হাবিব, কপাই কর্মকর্তা আব্দুর রহমান, বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট’র সাধারন সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সনাতন ধর্মীয় নেতা সন্তোষ কুমার পাল, যুগ্ম সম্পাদক মাস্টার আব্দুল ওহাব মামুন, স্কাউট টিম লিডার মাস্টার স্বপন কুমার, শফিকুল ইসলাম, শিক্ষিকা মর্জিনা খাতুন, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, ফারুক রাজ, মোস্তাফিজুর রহমান, আজমল হোসেন বাবু, সেলিম খান সহ শিক্ষকমন্ডলী ও অসংখ্য স্কাউটভক্ত দর্শকবৃন্দ।

দিন ব্যাপি অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়াব্যক্তিত্ব স্কাউট কর্মকর্তা মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।

সব শেষে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী যথাক্রমে কয়লা মাধ্যমিক বিদ্যালয়, দমদম মাধ্যমিক বিদ্যালয় ও সোনাবাড়িয়া হাইস্কুল স্কাউট দলকে পুরস্কৃত করা হয়।

সন্ধ্যায় নৃত্য ও স্কাউট গান পরিবেশনা ও র ্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে স্কাউট দলের ক্ষুদে সদস্যরা আনন্দ উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা