বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা-২২’ ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় স্কুল চত্বরের শহীদ মিনার পাদদেশে আড়ম্বরের মধ্য দিয়ে ফল প্রকাশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রতি শিক্ষাজীবনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আ’লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য ওসমান গনি, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য সমাজসেবক আব্দুল মাজেদ সরদার, সাবেক জিবি সদস্য ডাঃ ফজলুর রহমান, প্রভাষক ইছানুর রহমান, কবি বক্তা সমাজসেবক আয়ুব হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ময়নদ্দীন, অভিভাবক মাসুম বিল্লাহ, শিশু বক্তা শিক্ষার্থী তন্ময় সরকার, আব্দুল্যাহ ও নাজিয়া ফারহীন।

এ সময় উপস্থিত ছিলেন জিবি সদস্য মাস্টার আব্দুল আলিম, আনোয়ার হোসেন, স্কুলের শিক্ষক আজিজুর রহমান, আব্দুস সবুর, আঃ রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন সরকার, আব্দুস সালাম, বদরুজ্জামান, শুভংকর মজুমদার, পলাশ হেসেন, স্টাফ সাহিদা খাতুন, ইশারুল ইসলাম সহ অসংখ্য মা ও বাবা অভিভাবক, সূধি ও শিক্ষার্থীবৃন্দ।

পরে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। স্কুলের প্রকাশিত ফলাফলে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী নাজিয়া ফারহীন।

প্রসঙ্গতঃ ফলাফল শেষে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে পুরস্কৃত করেন স্কুল কতৃপক্ষ, বিশিষ্ঠ ব্যবসায়ী অভিভাবক রায়হান কবির লাল্টু, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও কাজীরহাট মারুফ লাইব্রেরীর স্বত্বাধিকারী মাসুম বিল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম