বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

কলারোয়া নিউজ ডটকম-এ গত ১৭ ডিসেম্বর-২০২২ খ্রীঃ তারিখে “কলারোয়ায় অবসরের টাকা না পাওয়ার টেনশনে হার্ট অ্যাটাক করে বৃদ্ধার মৃত্যু” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আমজাদ হোসেন।

গত ২১/১২/২০২২ খ্রীঃ তারিখে আমজাদ হোসেনের পক্ষে সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী কুন্ডু তপন কুমার পৃথক দুটি লিগ্যাল নোটিশ পাঠান কলারোয়া নিউজের প্রকাশক ও সম্পাদকের নামে। আইনজীবীর মাধ্যমে প্রেরিত নোটিশে আমজাদ হোসেন দাবি করেন- “প্রকৃত তথ্য যাচাই বাছাই না করিয়া উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বারা অবৈধভাবে বশীভূত হইয়া মনগড়া, মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ কলারোয়া নিউজ প্রকাশ করিয়াছে। যাহা অন্যায়, অপরাধমূলক এবং বে-আইনী হইতেছে।”

প্রতিবেদকের বক্তব্যঃ
প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবেদক বলেন, “উক্ত সংবাদের প্রকাশিত সকল বক্তব্যের ভিডিও ফুটেজ ও অডিও ক্লিপ আমার নিকট সংরক্ষিত রয়েছে। মৃত মাজেদা’র ছোট ছেলে আঃ গফফারের অভিযোগের বিষয়ে ৪ মিনিট ১০ সেকেন্ডর একটি ভিডিও ফুটেজ সহ স্কুলের সদস্য আব্দুস সালাম, ইউপি সদস্য নূরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি, অফিস সহকারী সহ সবার বক্তব্যের ভিডিও ফুটেজ আমার কাছে আছে। এছাড়াও স্কুলের সদস্য ও সাবেক ইউপি সদস্য আনারুল ইসলামের একটি অডিও ক্লিপও রয়েছে আমাদের হাতে। সংক্ষুব্ধদের অভিযোগ এবং পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে উক্ত সংবাদ প্রকাশ করা হয়েছে৷”

উল্লেখ্য, কারো সম্মানহানি কিংবা সুনাম নষ্টের অভিপ্রায়ে কলারোয়া নিউজ কোন সংবাদ প্রকাশ করে না৷ স্কুলের সভাপতি, প্রধান শিক্ষক কিম্বা অন্যদের আভ্যন্তরীণ কোন বিষয়ে কলারোয়া নিউজ কখনো হস্তক্ষেপ বা নাক গলায় না, কিংবা কারো প্ররোচনায় বশীভূত হয়ে সংবাদ প্রকাশ করে না৷

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম