বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লালমনিরহাট সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিপুল হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (১ জানুয়ারি) ভোরে বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা সীমান্তের ৮৪৩ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত বিপুল হোসেন পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

তিনি বলেন, ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হন বাংলাদেশি যুবক। সঙ্গীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থনীয় সূত্র জানায়, বুড়িমারী সীমান্তের ৮৪৩ মেইন পিলারের কাছ দিয়ে ৮-১০ জনের চোরাকারবারির একটি দল ভারতের ১৫০ গজ অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফের সদস্যরা গুলি ছুড়লে বিপুল হোসেন আহত হন। আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রংপুর ৬১-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, উপজেলার গাটিয়ার ভিটা এলাকায় নিজ বাড়িতে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। তবে কীভাবে গুলিবিদ্ধ হয়েছে বিষয়টি জানা নেই। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। সীমান্তে এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি।

এর আগে ২৯ ডিসেম্বর লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!