শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের আসামে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

ভারতের আসামে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) প্রদেশটির দক্ষিণাঞ্চলে করিমগঞ্জ জেলায় এ ঘটনা ঘটে। ওই দলের আরো চার জন ছিল যারা পালিয়ে বেঁচে গেছে।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে করিমগঞ্জ জেলার পুলিশ সুপার কুমার সঞ্জিত কৃষ্ণ জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে বিএসএফের ১৩৪ ব্যাটালিয়নের ই কোম্পানির কাছেই বগ্রিজান টি এস্টেটে। সেখানে থেকে বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী পুলিশ আউটপোস্টের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার।

ওই পুলিশ কর্মকর্তার দাবি, তারা তদন্ত করে দেখেছেন ওই বাংলাদেশীরা সীমান্ত পেরিয়ে বগ্রিজান এলাকায় গরু চুরির করার উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। স্থানীয়রা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহত ওই তিন জনের কাছে বাংলাদেশী বিস্কুট, রুটি, রশি, ব্যাগ, তার ও বেড়া কাটার যন্ত্র পাওয়া গেছে। মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে তা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আসামের করিমগঞ্জ জেলায় দুই মাসেরও কম সময়ের মধ্যে বাংলাদেশীকে গণপিটুনিতে হত্যার ঘটনা এ নিয়ে দুটি ঘটল।

ভারতীয় পুলিশ ও বিএসএফের ভাষ্যমতে, গত ১ জুন ৪৩ বছর বয়সী এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি আরো তিন বাংলাদেশী ও দুই ভারতীয়র সঙ্গে গরু চুরি করতে এসেছিলেন বলে দাবি করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ