শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী গ্রেফতার

বেনাপোল পোর্ট থানা পুলিশ পুটখালী গ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। শনিবার রাত ১০টার দিকে থানার পুটখালী গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদেরকে। আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বাসিন্দা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি ইউনিয়নের বারোপোতা গ্রামে শনিবার রাতে গোপন বৈঠক করছিল জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

এমন সংবাদের ভিত্তিতে নাভারন সার্কেলের এএসপি স্যারের নেতৃত্বে আমরা সেখানে অভিযান চালাই। পুলিশর উপস্থিতি দেখতে পেয়ে তারা পুলিশের উপর ইট-পাটকেল, লাঠি দিয়ে হামলা চালায়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ২৩ নেতাকর্মীকে আটক করে। এ সময় উদ্ধার করা হয় ৫টি ককটেল।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছেবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
  • যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
  • জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়
  • বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা