শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত -২ জন

যশোরের শার্শায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আশরাফুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় হৃদয় হোসেন ও নাহিদ হোসেন নামে প্রাইভেটকারে থাকা অপর দুই যুবক আহত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২ টার সময় নাভারন-সাতক্ষীরা সড়কের কুঁচেমোড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম বেনাপোল আমড়াখালী গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি সাতক্ষীরার উদ্দ্যেশে যাওয়ার সময় কুঁচেমোড়া নামক স্থানে আসলে অপরদিক থেকে আসা একটি যাত্রী বাসের সাইট দিতে গেলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশরাফুল ইসলাম নামে ওই যুবকের মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা অপর দুইজন আহত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার