শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পঞ্চগড়ে সন্তানকে হত্যার দায়ে পিতার ফাঁসির আদেশ

পঞ্চগড়ে সন্তানকে হত্যার দায়ে নাজিমুল হক (৩৪) নামে এক পিতাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান ২০১৯ সালের একটি হত্যা মামলায় দেন এই আদেশ।

নাজিমুল হকের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সিংরোড জয়দরভাঙ্গা গ্রামে। সে ওই গ্রামের জয়নুল হকের ছেলে।

২০১৯ সালের ১ এপ্রিল সকালে সদর উপজেলার জয়দরভাঙ্গা গ্রামে নাজিমুল হক তার বাড়িতেই স্ত্রী ও দুই কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায়। তার ধারালো অস্ত্রের আঘাতে নাজিমুলের স্ত্রী রাশিদা বেগম এবং তিন কন্যা নাজিরা (৮), রিয়ামনি (৭) এবং রত্না (৬ মাস) গুরুতর আঘাত পায়। ঘটনাস্থলেই নিহত হয় ছোট মেয়ে রত্না। এ সময় প্রতিবেশীদের সহযোগীতায় রশিদার বাবা রশিদুল ইসলাম মৃত অবস্থায় ছোট মেয়ে রত্নাকে এবং গুরুতর আহত অবস্থায় দুই মেয়ে এবং মা রশিদা বেগমকে ভর্তি করা হয় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে।

পরে ওই দিন সন্ধ্যার সময় নানা রশিদুল ইসলাম বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নাজিমুল ও তার মা নাসিমা এবং বাবা জয়নুল হককে আসামি করে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৯ জন সাক্ষীর জেরা শেষে রায়ের দিন ধার্য্য করেন আদালত। আজ আদালতে নাজিমুল হকের উপস্থিতিতে আদালত এ রায় প্রদান করেন। রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব অভিযোগ করেন ন্যায় বিচার না পাওয়ার এবং উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর