বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শীতলপুর এতিমখানার প্রতিষ্ঠাতাকে মারপিটের ঘটনায় ১৩ জনের নামে মামলা

আশাশুনির শীতলপুর কুলসুমিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ¦ আকরাম হোসেন ও তার ভাইকে মারপিটের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ পূর্বক ও ৯/১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে আশাশুনি থানায় ১৮ নং মামলা দায়ের হয়েছে। আকরাম হোসেনের স্ত্রী তানিয়া আকরাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানাগেছে, সদর ইউনিয়নের কমলাপুর গ্রামের মোকবুল গাজীর পুত্র হোসেন গাজী কমলাপুর সাকিনস্থ আকরামের জমির পাশের্^ হোসেন গাজী জমি দাবী করে কিছু অংশ জমির সংযোগ করে মাটি ভরাট করে। বিষয়টি আকরাম হোসেন জানতে পেরে রবিবার সকাল সাড়ে এগার টার সময় উক্ত স্থানে যেয়ে তিনি হোসেন গাজীকে বলেন মাপ জরিপ না করে মাটি ভরাট করেছ কেন। এঘটনার জের ধরে তর্কাকর্তি শুরু হয়।

এক পর্যায়ে আকরাম হোসেন তর্কাতর্কি না করে মোটর সাইকেল যোগে শীতলপুর সাইক্লোন শেল্টারের পশ্চিম পার্শে পাকা রাস্তার উপর পৌছানো মাত্রই মৃত খালেক গাজীর পুত্র রহিম গাজীর হুকুমে মোকবুল গাজীর পুত্র হোসেন গাজী, হোসেন গাজীর পুত্র রবিউল, আনারুল, বাশারুল সহ ১৫/২০ জন আলহাজ আকরাম হোসেনের গতি রোধ করে দা, চাইনিজ কুড়াল, চাপাতি ও জিআই পাইপ দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর হাড়কাটা রক্তাক্ত জখম করে। আকরামের বড় ভাই আয়ুব সরদার জানতে পেরে আকরামকে ঠেকাতে এলে তাকেও মারপিট করে মাথা ফাটিয়ে দেওয়া হয়।

এসময় আকরামের স্বর্ণের ব্যাচলেট, নগদ টাকা, স্বর্ণের চেইন ও আংটি জোরপূর্বক ছিনিয়ে নেয়। তাদের ডাক চিৎকারে পাশবর্তী লোকজন ছুটে এলে হোসেন গাজী গংরা হুমকি ধামকি দিয়ে চলে যায়। আকরাম ও তার ভাই আয়ুব সরদারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে তাদের দুইজনকে সাতক্ষীরা হাসপাতালে রেফার করা হয়।

তানিয়া আকরাম আরও জানান, হোসেন গাজী গংদের কিছু না হলেও তারা মিথ্যা নাটক সৃষ্টি করে হাসপাতালে ভর্তি হয়েছে।

থানা অফিসার ইনচার্জ মোঃ মোমিনুল ইসলাম পিপিএম জানান, মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। কোন দুষ্কৃতিকারীরা রেহাই পাবে না।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়