শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুস্থ জীবন, সুন্দর জীবন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার- নাজনীন আরা নাজু

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ভালুকা
চাঁদপুর আদর্শ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের আয়োজনে কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশ্বেরুল হক জ্যোতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ গভর্নিং বডির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষাই জাতির যেমন মেরুদন্ড তেমনি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা ছাত্রজীবনে শিক্ষার একটি মেরুদন্ড। তিনি আরো বলেন,
সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে
সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই।

তাই ভালভাবে লেখা পড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে। শিক্ষার্থীরা যদি লেখা পড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস, মাদক তাদেরকে স্পর্শ করতে পারবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। খেলাধুলা হলো নিয়মানুবর্তিতা। নিয়মের
উপর মেনে চলাই খেলাধুলা। এই খেলার শিক্ষাই মানুষকে পরিপূর্ণতা আনে।

শিক্ষার্থীরা দেশের ভবিষৎ। তাই মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে দুরে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে তাদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সুশিক্ষা তোমাদের পিতা মাতা ও শিক্ষকদের মুখ উজ্জল করবে, জাতিকে উন্নত করবে। কাজেই প্রতিটি শিক্ষার্থীকে সঠিক শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে সু নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। বর্তমান শিক্ষার্থীরা খেলাধুলা বাদ দেয়ার কারণে কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। তারা যদি আগের মত পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় নিজেদের ব্যস্ত রাখত, তা হলে এ ধরনের অপরাধের সাথে জড়িত হতো না। সুন্দর জীবন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। এই কলেজের অধ্যক্ষ জ্যোতির ঐকান্তিক প্রচেষ্টা ও নিরলস
পরিশ্রমে সুনামের সাথে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজটি একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রুপ নিয়েছে।’

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের উপাধ্যক্ষ মো.ওবায়দুল্লাহ, সাতক্ষীরা রাইফেলস ক্লাবের সদস্য মো. মাহফুজার রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত এর সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। খেলা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার
বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের সিনিয়র শিক্ষক অধ্যাপক রেজাউল করিম, বিজন কুমার মিত্র, মো. রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম, মো. আকবর হোসেন, প্রভাষক সালেহা আক্তার, প্রভাষক বাসুদেব সিংহ
প্রমূখ।

এসময় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ গভর্ণিং বডির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগীঅধ্যাপক সুলতানা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন