বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সিংগা হাইস্কুলে নবীন বরণ ও এসএসসি পরীক্ষর্থীদের বিদায় অনুষ্ঠান

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার( ২২ মার্চ) বেলা সাড়ে ১১ টায় স্কুলের শহীদ মিনার চত্বরে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিনাবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য সাবেক ইউপি সদস্য ওসমান গণি, সাবেক জিবি সদস্য সমাজ সেবক ফজলুর রহমান, অভিভাবক নুরুল আমিন, মাস্টার আব্দুস সবুর, মাস্টার জহুরুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী এসএম তন্ময় সরকার, আফরোজা খাতুন, আব্দুল্যা, মীম খাতুন, ১০ শ্রেণীর ছাত্র আব্দুর রহমান তাজিম, ৭ম শ্রেণীর ছাত্রী নাজিয়া ফারহিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিবি সদস্য বাবলুর রহমান, সাবেক জিবি সদস্য গোলাম সরোয়ার, স্কুলের সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আঃ রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন সরকার, বদরুজ্জামান বদরু, মেহেদী হাসান, শুভংকর মজুমদার, স্টাফ সাহিদা খাতুন, ইশারুল ইসলাম, লিমা খাতুন, মাসুদ রানা সহ অসংখ্য অভিভাবক, সূধি ও শিক্ষার্থীবৃন্দ।

পরে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ এবং ৭৫ জন এসএসসি পরীক্ষার্থীকে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বিদায় জানানো হয়। একই অনুষ্ঠানে ৬ ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত ৫ম শ্রেণীতে বৃত্তি প্রাপ্ত সোয়াদ হোসেন, ইরফান হোসেন ও ফরহাদ হোসেনকে পুরস্কৃত করা হয়।

সবশেষে দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আব্দুস সালাম। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা স্কুলের উপহার হিসাবে ৪০ টি চেয়ার প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম