শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ১৪৪ ধারা উপেক্ষা করে ঘর নির্মানের অভিযোগ

যশোরের শার্শায় পৈত্রিক সম্পত্তি জবর দখল করে নির্মান কাজ করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে উক্ত জমিতে বিজ্ঞ আদালতের ১৪৪ ধারা জারি করে স্থাপনা নির্মাণে বিধিনিষেধ থাকলেও তা অমান্য করে জমিতে ঘর নির্মান করছেন। শার্শা উপজেলা সদরের দক্ষিন বুরুজবাগান গ্রামে এ ঘটনা ঘটে। এ অবস্থায় নিজেদের পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির প্রকৃত মালিক আমজেদ হোসেনের ছেলে নাজিম উদ্দিন ও আজিম উদ্দিন। বিষয়টি স্থানীয় থানা পুলিশকে বারবার জানানো হলেও কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, উপরোক্ত বিবাদী ১। মিজানুর রহমান পিতা আনিছুর রহমান, একই এলাকার বাসিন্দা। বাদী নাজিমের সাথে বিবাদীদের সঙ্গে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় যশোর বিজ্ঞ আদালতে একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলার প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট জায়গার ওপর বিধিনিষেধ প্রদান করলেও আইন অমান্য করে উক্ত সম্পত্তি জবরদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মর্মে অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয় বিবাদীগণ ওই সম্পত্তি জোরপূর্বক জবর দখল করে ইতোমধ্যে বাড়ী নির্মাণ কাজ শুরু করেছেন।
এসময় কাজে বাধা দিলে বিবাদী বাদীপক্ষকে প্রভাব খাটিয়ে শারিরীক ভাবে নির্যাতন করে এবং অকাথ্য ভাষায় গালিগালাজ করে। অভিযোগ বলা হয় বাদীপক্ষ জমির দাবী করতে আসলে তাদের পরিবারের সকল সদস্যদেরকে মেরে ফেলার হুমকি দেয় বলে জানান নাজিম উদ্দিন ।
সরজমিনে গেলে দেখা যায়, শার্শার দক্ষিন বুরুজ বাগান গ্রামের পুর্ব পাড়ায় রাস্তার পাশে সড়কের কোল একটি জমিতে বসতবাড়ি নির্মান কাজ চলছে।
তথ্যঅনুসন্ধানে জানা যায়, বিগত ২৫/০৩/২০১৯ ইং তারিখে ১ ও ২ নং বিবাদীর চাচাতো ভাই মিজানুর রহমান বাদীর দুই ভাই যথাক্রমে নাজিম ও আজিমের পিতার নামে পৈত্রিক সম্পত্তি রেকর্ড থাকলেও তাদের অংশের জমি বুঝিয়ে না দিয়ে জবর দখল করে বাড়ী নির্মান করে যাচ্ছে। জমির দাগ নং ৫১৩০। ১

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন