সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবাজারে আগুনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

আগুনে পুড়ল সুলভ মূল্যের পোশাকসহ বিভিন্ন পণ্য কেনাবেচার জন্য রাজধানীর জনপ্রিয় মার্কেট বঙ্গবাজার। ভয়াবহতার দিক থেকে সাম্প্রতিক যেকোনো অগ্নিকাণ্ডকে হার মানিয়েছে এ আগুন। বঙ্গবাজারের এ আগুনের খবর ফলাও করে প্রচার হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও।

মঙ্গলবার (০৪ এপ্রিল) সকালে ‘বাংলাদেশের রাজধানীর জনপ্রিয় পোশাক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড’ শিরোনামে খবর প্রচার করে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ খবর প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

বঙ্গবাজারের আগুনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ‘বাংলাদেশ অগ্নিকাণ্ড: ঢাকার বিশাল কাপড়ের মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত দমকলকর্মী’ শিরোনামে খবরটি প্রচার করে তারা। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

‘বাংলাদেশের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে হাজার হাজার দোকান’ শিরোনাম দিয়ে খবর প্রকাশ করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। এছাড়া মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ ‘বাংলাদেশের রাজধানীতে পোশাকের মার্কেটে আগুন’ শিরোনাম দিয়ে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের খবর জানিয়েছে। একই শিরোনামে খবর প্রকাশ করেছে আরেক মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

সিঙ্গাপুরভিত্তিক সম্প্রচারমাধ্যম সিএনএ তাদের প্রতিবেদন করেছে ‘বাংলাদেশের রাজধানীর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড’ শিরোনামে। প্রায় একই শিরোনামে খবর প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ টুডে এবং দ্য ন্যাশনাল।

এদিকে বঙ্গবাজারে আগুন লাগার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ইন্ডিয়া টুডে, ডেকান হেরাল্ড, হিন্দুস্তান টাইমস, ট্রিবিউন ইন্ডিয়া, ইন্ডিয়া টিভিসহ দেশটির মূলধারার বেশির ভাগ গণমাধ্যমই এ অগ্নিকাণ্ডের খবর প্রকাশ করেছে। বঙ্গবাজারের আগুনের খবর উঠে এসেছে ডনসহ পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমেও।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। জানা গেছে, সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর সোয়া ৬টার দিকে। একে একে ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও।

সবার চেষ্টায় বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে সাড়ে ৬ ঘণ্টা পর। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সময় সংবাদকে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রমবিস্তারিত পড়ুন

আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি দেশ সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি কারও ওপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন
  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা