শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভায় রোডলাইট কোনটা জ্বলে, কোনটা জ্বলে না ।। ভোগান্তি

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের বিভিন্ন রাস্তার ধারের বেশিরভাগ সড়ক বাতিগুলো জ্বলেই না। দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও কোন প্রতিকার পাচ্ছেন না পৌরবাসী।

জানা গেছে, সন্ধ্যার পর থেকে পৌরসদরের বাজারে দোকানপাটের লাইটই অন্যতম ভরসা পথচারীদের। দোকানপাট বন্ধ হওয়ার পর অনেকটা ঘুটঘুটে অন্ধকারে রূপ নেই পৌরসদরের বিভিন্ন স্পট। সড়কবাতি গুলো না জ্বলার কারণে ছোটখাটো চুরি, হোচট খেয়ে পড়ে যাওয়া, ছোট-খাটো দুর্ঘটনাসহ নানান বিড়ম্বনার শিকার হচ্ছেন এলাকাবাসীসহ পথচারীরা। চলতি রমজানে সেহরির পর মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে অনেকে অন্ধকারে ভাঙ্গা রাস্তার খানা-খন্দক আর গর্তে পা পড়ে আহত হচ্ছেন।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ‘কলারোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের এবং পৌরসদরের প্রাণকেন্দ্র বাজারের বিভিন্ন স্পটে খুঁটির লাইটের খুবই খারাপ অবস্থা। বেশিরভাগ রোডলাইট কোনটা জ্বলে আর কোনটা জ্বলে না। কোনটা টিপ টিপ করে জ্বলে। আবার কয়েকটি খুঁটিতে এলইডির পরিবর্তে অ্যানার্জি বাল্ব লাগানো।’

তারা আরো জানান, ‘কলারোয়া বাসস্ট্যান্ডস্থ সরকারি কলেজের সামনে থেকে যশোর-সাতক্ষীরা মেইন রোড ধরে ডাক্তার জাফর উল্লাহের ক্লিনিক পর্যন্ত প্রায় কোন খুঁটিতেই রোড লাইট নেই। মেইন রাস্তা থেকে পুরাতন খাদ্য গোডাউন হয়ে কাচা বাজার, মাছ বাজার রোডে বেশির ভাগ লাইট দীর্ঘদিন জ্বলে না। সেখানে ঘুটঘুটে অন্ধকার বিরাজ করে সন্ধ্যার পর থেকেই। অন্যদিকে হাসপাতাল রোডে, ইসলামী ব্যাংকের সামনেসহ বিভিন্ন জায়গায় লাইট জ্বলে আছে তবে গøাস নাই। এতে লাইট দ্রæত নষ্ট হওয়ার উপক্রম। হাসপাতাল রোডের ফনির বাড়ির সামনে খুঁটির পরিবর্তে গ্রিলে লাইট লাগানো।’

সামনে ঈদ, অন্তন্ত ঈদ উপলক্ষ্যে দীর্ঘদিনের রোডলাইট সমস্যা সমাধান করতে পৌরসভা কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল