সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আল্লামা আহমদ শফী’র মাগফিরাতে কলারোয়ায় দোয়ানুষ্ঠান

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সদ্যপ্রয়াত মুহতামিম আল্লামা শাহ আহমদ শফির মাগফিরাত কামনায় কলারোয়ায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মুফাসসির পরিষদ আয়োজিত ওই অনুষ্ঠান সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইকরা চাইল্ড একাডেমিতে অনুষ্ঠিত হয়।

দোয়াপূর্ব আলোচনায় মুহা. আসাদুজ্জামান ফারুকী’র সভাপতিত্বে ও মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মুফাসসির পরিষদের সভাপতি হযরত মাওলানা মনিরুল ইসলাম বেলালী।

বিশেষ অতিথি ছিলেন পরিষদের কোষাধ্যক্ষ মাওলানা রুস্তম আলী তাওহিদী, বিশিষ্ট আলেমে দ্বীন মাও. মকবুল হোসাইন, তরুণ আলোচক হাফেজ মাও. ইমাম হোসেন, মাও. ওবায়দুর রহমান চন্দনপুরি, উদীয়মান বক্তা মাও. ফিরোজ আহমেদ আজাদী, মাও.ইসমাইল হোসাইন আমিনী প্রমুখ।

একই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ এর জেলা-উপজেলা নেতৃবৃন্দের মাঝে ২০২০-২০২১ সেশনের ডায়েরি বিতরণ করা হয়।

আলোচকরা বলেন, আল্লামা শাহ আহমাদ শফী ছিলেন বাংলাদেশসহ ভারতসহ উপমহাদেশের অসংখ্য আলেমের উস্তাদ। তিনি একাধারে দরসে বুখারিতে শাইখুল হাদীসের ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন অভিভাবক কে হারিয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

অনুষ্ঠান শেষে আল্লামা আহমদ শফির জান্নাতুল ফিরদাউস কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল