শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেহেদির রং গাঢ় করার সহজ উপায়

ঈদের আনন্দ মেহেদি ছাড়া কল্পনাই করা যায় না। হাতের রঙিন কারুকাজ ঈদে এনে দেয় বাড়তি আনন্দের আমেজ। তাই মেহেদির রঙিন এ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে জেনে নিন এর রং টুকটুকে লাল করার সহজ টিপস।

বাজারে পাওয়া টিউব মেহেদির পরিবর্তে বাড়িতে মেহেদি বেটে নেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। অনেকে বাড়ির তৈরি মেহেদি হাতে লাগাতে চান না। কারণ এ মেহেদি থেকে ঠিকঠাক রং পাওয়া যায় না, যা টিউবের মেহেদি থেকে সম্ভব।

তবে রূপবিশেষজ্ঞরা বলছেন, বাজারের টিউব মেহেদি ত্বকের প্রতি ক্ষতিকর হতে পারে। কারণ এতে কেমিক্যাল ব্যবহার করা হয়। চিকিৎসকরা বলছেন, যেসব মেহেদি কালো রঙের হয়ে থাকে তা সবুজ মেহেদি থেকে বেশি ক্ষতিকর। তাই ত্বকের সুরক্ষায় মেহেদি বাড়িতেই তৈরি করা নিরাপদ।

বাড়িতে মেহেদি তৈরি করতে প্রথমে তা শিলপাটায় বেটে নিন। এরপর মেহেদির পেস্টে মিশিয়ে নিন পান খাওয়ার খর। এই পেস্ট ১০ মিনিট পর হাতে লাগাতে শুরু করুন। তবে মেহেদি হাতে লাগানোর আগে হাতকে বিশেষভাবে উপযোগী করে নিন। এর জন্য একটি পাত্রে লেবুর রস ও চিনি মিশিয়ে একটি গাঢ় মিশ্রণ তৈরি করুন। তা দিয়ে হাত ধোয়ার পরই মেহেদি লাগাতে শুরু করুন।

চেষ্টা করুন, মেহেদির ডিজাইন একটু মোটা করে দিতে। হাতে মেহেদি লাগানোর পর অন্তত ৮ ঘণ্টা পানি থেকে দূরে থাকুন। এর জন্য হাতে মেহেদি দেয়ার উপযুক্ত সময় হলো রাত।

সারা রাত হাতে মেহেদি শুকিয়ে গেলে হাত থেকে শুকানো মেহেদি পানি দিয়ে তুলতে যাবেন না। তা এমনিতেই শুকিয়ে হাত থেকে ঝরে যাবে। মেহেদির রং আরও দীর্ঘস্থায়ী করতে হাতে এ পর্যায় মেখে নিতে পারেন সরিষা তেল। এতে করে মেহেদির রং আরও গাঢ় হওয়ার সুযোগ পাবে। সেই সঙ্গে হবে দীর্ঘস্থায়ীও।

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার যত বাড়ছে,বিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়