শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মসনদে আবারও এরদোগান!

কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় তুরস্কে দ্বিতীয় দফা ভোট ২৮ মে

তুরস্কের জাতীয় নির্বাচনে রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টার দিকে বেসরকারিভাবে রিসেপ তাইয়েপ এরদোগানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

ফলে দেখা যাচ্ছে, ৯৭ শতাংশ ভোটগণনা শেষে প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। খবর ডেইলি সাবাহর।

এতে এরদোগান পেয়েছেন ৪৯ দশমিক ৩৫ শতাংশ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৯৭ শতাংশ।

কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় রানঅফ বা দ্বিতীয় দফায় ভোট হবে ২৮ মে। ধারণা করা হচ্ছে, রানঅফে এরদোগানই বিজয়ী হবেন এবং তৃতীয়বারের মতো তুরস্কের মসনদে বসবেন।

প্রেসিডেন্ট নির্বাচনের দিন পার্লামেন্টের ৬০০ এমপি নির্বাচনেও ভোটগ্রহণ হয়েছে। ৯৬ দশমিক ৩৯ শতাংশ ভোটগণনা দেখা যাচ্ছে, এরদোগানের দল একে পার্টি নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স জোট পেয়েছে ৩২৩ আসন। এর মধ্যে একে পার্টি একাই ২৬৭ আসনে জয়ী হয়েছে। ক্ষমতাসীন জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল অ্যালায়েন্স জয়ী হয়েছে ২১১ আসনে।

এদিকে তুরস্কের প্রধান বিরোধীদলীয় নেতা কামাল কিলিচদারোগলু বলেছেন, শতভাগ ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তার দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) মাঠে থাকবে।

নির্বাচনের ফল নিয়ে রোববার সন্ধ্যায় প্রথমবারের মতো কথা বলেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যেসব কেন্দ্রে আমরা ভোট বেশি পেয়েছি শাসক দল সেখানে ফলে আপত্তি তুলেছে। অনেক কেন্দ্রে ১১ বারও বেশি আপত্তি করা হয়েছে।

তিনি বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে উদ্দেশ্য করে বলেন, আপনি তুরস্কের জনগণের ইচ্ছাকে বাধা দিচ্ছেন। ভোটে আপত্তি তুলে আপনি জনগণের ইচ্ছাকে আটকাতে পারবেন না। নির্বাচন কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে ভোট নিয়ে এখনো কোনো কথা বলেননি বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি শিগগির কথা বললেন বলে আশা প্রকাশ করেছেন কর্মী-সমর্থকরা।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ