শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব শেষে বাড়ি ফিরছেন মানুষ

শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার হাত থেকে জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে অসেন কক্সবাজার উপকূলের প্রায় তিনলাখ মানুষ। ঘূর্ণিঝড়টি কক্সবাজার উপকূল অতিক্রম করার পর স্বস্তি ফিরেছে বাসিন্দাদের মধ্যে। গবাদিপশু নিয়ে নিজ বসতভিটায় ফিরছেন তারা।

সোমবার (১৫ মে) সকাল ও রোববার (১৪ মে) রাত থেকেই তারা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেন।

জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারে নেমে আসে মহাবিপদ সংকেত। এরপর উপকূলবাসীকে রক্ষা করতে প্রশাসনের তোড়জোড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন প্রায় তিন লাখ বাসিন্দা।
রোববার দিনব্যাপী চলে ঘূর্ণিঝড় মোখার আঘাত। ঝোড়ো হাওয়ার পাশাপাশি উত্তাল ছিল সাগর। একই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। দীর্ঘ ৯ ঘণ্টা পর ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূল অতিক্রম করার পর স্বস্তি ফিরে পায় আশ্রিত মানুষ।

রোববার রাতে নামানো হয় মহাবিপদ সংকেত। তারপর শঙ্কা কাটিয়ে আশ্রয়কেন্দ্রে থেকে নিজ বসতিতে ফিরতে শুরু করেন অনেকেই।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ বলেন, ঘূর্ণিঝড়ে কোনো প্রাণহানি না ঘটলেও বিধ্বস্ত হয়েছে ১২ হাজারের বেশি কাঁচা ঘরবাড়ি। একই সঙ্গে ভেঙে পড়েছে গাছপালা, যা দ্রুত সরিয়ে নিয়ে জনজীবন স্বাভাবিক করতে কাজ করছে প্রশাসন।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার