শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মুরারীকাটি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে ঝিকরা

কলারোয়ার মুরারীকাটিতে ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিতে আলাইপুর ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ঝিকরার ফ্রেন্ডস ফুটবল দল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে পৌরসভাধীন মুরারীকাটি ফুটবল মাঠে ৮দলীয় বন্ধু চিরন্তন টুর্নামেন্টের এ খেলার প্রথমার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে ১২ মিনিটে ঝিকরা ফ্রেন্ডস ফুটবল দলের ৪নম্বর জার্সীধারি খেলোয়াড় খলিল গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে ঝিকরার ১১নম্বর জার্সীধারি খেলোয়াড় ইমান গোল করে দলের ব্যবধান বাড়ান। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ওই ২ গোলেই ঝিকরা জয়লাভ করে।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ১০ নম্বর জার্সীধারি খেলোয়াড় ইমান।

ধারাবিবরণীতে ছিলেন জিএম জাহাঙ্গীর আলম, আলী আহমাদ ও লুষার।

খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা রুহুল আমিন ও আনোয়ার হোসেন।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, আদিত্য কুমার, রেজাউল করিম লাভলু, বন্ধু চিরন্তন এর সভাপতি শেখ শাহিনুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক শেখ সালাহউদ্দীন সাগর, মাস্টার আহসান উল্লাহ, নিখিল, সাইদুর রহমান, ক্রীড়াপ্রেমি ইমন, বাবু, আমিনুর, রিয়াজ, আব্দুস সাত্তার, আলফাজ, জাবিদ, তামিম, সিয়াম, জয়, ইমন, আয়ুব আলী, সবুজ, সাইফুল প্রমুখ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে একই মাঠে ফাইনাল খেলায় আজকের বিজয়ী ঝিকরা ফুটবল দল বনাম তুলশীডাঙ্গার সাইফুল ফুটবল দল পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা