শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কাটুনিয়া মাদ্রাসার ৩ কর্মচারী নিয়োগ স্থগিত

সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের কাটুনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় বিধি মোতাবেক সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ হলেও ৩টি কর্মচারী পদে নিয়োগ স্থগিত করা হয়েছে। স্থগিত পদগুলো হল – পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তাকর্মী ও আয়া।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে দাখিলকৃত ভিজি প্রতিনিধি চেয়ে দাখিলকৃত আবেদনের স্মারক নং-৩৫/২৩, তারিখ ৫ মার্চ ২০২৩, ডকেট নম্বর ৩৯৯৬, তাং-৯/৩/২০২৩। এর প্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৫৭.২৫.০০০০.০০৪. ০২৬. ১৬. ৩৪৫১, তাং ১৮/৪/২০২৩।

নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রতিনিধি নিয়োগ করেন। প্রতিনিধি মনোনীত হন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোঃ আবুল বাসার।

তিনি গত ২৩/৬/২০২৩ তারিখে (শুক্রবার) কাটুনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় ডিজি মনোনীত প্রতিনিধি পত্র মোতাবেক একজন করে সুপাররিনটেন্ডেন্ট, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তাকর্মী ও আয়া পদে মোট ৪টি পদে ৪ জনকে নির্বাচিত করতে নিয়োগ বোর্ডে উপস্থিত হন। স্বচ্ছতা ও বিধি মোতাবেক নিয়োগ বোর্ডে একমাত্র সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ সম্পন্ন হলেও কর্মচারী পদগুলো স্থগিত হয়।

পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মো: আবুল বাসার সকল নিয়োগ বোর্ড সদস্য ও সকল পদের প্রার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করে বলেন, সুপারঃ পদে মোঃ আফতাবুজ্জামান নির্বাচিত হয়েছেন এবং পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, আয়া এ তিনটি পদে নিয়োগ অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে।

এ সময় মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও নিয়োগ বোর্ডের সভাপতি এস. এম. সোহেল রানা বলেন, পরবর্তীতে স্থগিতকৃত পদগুলো পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী ও আয়া পদ বিধি মোতাবেক নিয়োগ করা হবে।

জানা গেছে, গত ২৫/৬/২০২৩ তারিখ পর্যন্ত স্থগিকৃত পদ গুলো নিয়োগ হয়নি। এ নিয়োগ কার্যক্রম করতে একটি স্থানীয় ও একটি জাতীয় পত্রিকায় গত ২৯/৫/২০, ৫/৭/২০, ৩০/১/২২, ২০/ ৬/২২, ২৮/১২/২২ খ্রি. তারিখে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। সর্বশেষ ২৮/১২/২০২২ তারিখের পত্রিকা অনুসারে বিধি মোতাবেক নিয়োগ কার্যক্ষম ৬ মাস মেয়াদ থাকায় ২৭/৬/২০২৩ তারিখে শেষ সময়সীমা।

তাছাড়া কোন কারণবশতঃ নিয়োগ বোর্ড বাতিল হলে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সার্বিক দৃষ্টিকোণ থেকে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ কার্যক্রম করার বিকল্প নেই। বিধি মোতাবেক পুনরায় নিয়োগ বিজ্ঞাপন দিয়ে স্বচ্ছতার সাথে নিয়োগ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী প্রার্থী, অভিভাবক ও সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী

দুর্ঘটনা ঘটার পরে নয়, জনস্বার্থে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক-এমন আবদার থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত