শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

ত্যাগের মহিমায় সারাদেশে ন্যায় সাতক্ষীরা তালা উপজেলায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ শেষে পশু কোরবানি করছেন। এদিকে অঝোর ধারার বৃষ্টির কারণে পশু কোরবানি দেওয়া মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

ঈদুল- আযহা উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৯ জুন) সকালে উপজেলায় টানা বৃষ্টির কারণে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বিভিন্ন মসজিদে সকাল ৭টা থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা সবাই কোলাকুলিতে মেতে ওঠেন। তারা জানিয়েছেন, ঈদের নামাজের পর প্রধান আনন্দ কোলাকুলিতেই।

তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সরদার জাকির হোসেন বলেন, ঈদের নামাজ আদায় করতে পারাটাই সব থেকে আনন্দের। নামাজ শেষে সবার জন্য দোয়া করেছি। তিনি জানান, অঝোর ধারার বৃষ্টির কারণে তালা সদরসহ উপজেলায় পশু কোরবানি দেওয়া মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মফিদুল ইসলাম লিটু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সরদার জাকির হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কামাল আজাদ, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুকসহ জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায় মতবিনিময় করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ