সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে আমন মৌসুমে ধানবীজ ও সার বিতরণ করেছে লিডার্স

সাতক্ষীরার শ্যামনগরে আমন মৌসুমে ধানবীজ ও সার বিতরণ করেছে লিডার্স।

বৃহস্পতিবার (০৬ জুলাই) সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’ এর আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারনের লক্ষে লিডার্স এর প্রধান কার্যালয়ে ১১৪৮ জন কৃষকের মাঝে লবণ ও খরা সহনশীল ১১৪৮০ কেজি ধানবীজ ও ৯১৮৪ কেজি সার বিতরণ করা হয়েছে।

উক্ত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস.এম. জগলুল হায়দার। লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব মো: নাজমুল হুদা ও শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ আলী, লিডার্স এর কর্মকর্তাগন, উপকূলীয় এলাকা মুন্সিগঞ্জ ও ঈশ^রীপুর ইউনিয়নের কৃষকগন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স এর প্রকল্প কর্মকর্তা তাহসিনা সিরাজ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,“লিডার্স প্রতিবছর কৃষকদের বিভিন্ন প্রযুক্তি, বীজ, সার এবং কারিগরি সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও লিডার্স উপকূলীয় কৃষকদের সহযোগিতা করছে। কৃষকদের পাশে থাকার জন্য লিডার্স এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি”। তিনি কৃষকদের এই বীজের মাধ্যমে উৎপাদন বাড়াতে আহ্বান জানান। তিনি সাম্প্রতি সংযুক্ত আরব আমিরাত হতে জায়েদ সাস্টেইন্যাবিলিটি প্রাইজ- ২০২৩ অর্জন করায় লিডার্সের পরিচালক মোহন কুমার মন্ডল ও লিডার্স পরিবারের সকলকে বিশেষভাবে অভিনন্দন জানান।

উল্লেখ্য জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ আগের চেয়ে অনেক বেড়েছে। দুর্যোগের ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে এবং দুর্যোগ সহনশীল কৃষি উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষকদের আমন মৌসুমে লবণ ও খরা সহনশীল ধান চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শ্যামনগর ও কয়রার ৫টি ইউনিয়নে ১১৪৮ উপকারভোগী প্রত্যেক কৃষকের মাঝে ১০ কেজি লবণ সহনশীল ধান বীজ (ব্রি-৫২, ব্রি-৭৮, ব্রি-৬৭, ব্রি-৮৭, বিনা-১০, বি-আর ২৩) ও ৮ কেজি ইউরিয়া সার বিতরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এরবিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ
  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন