শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আপনার দুচোখ খোলা রাখবেন, বাকি কাজ পুলিশ করবে: ডিআইজি মঈনুল হক

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আপনার দুচোখ খোলা রাখবেন, বাকি কাজ পুলিশ করবে। পুলিশ জানে কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। হাজার চেষ্টা করলেও সাতক্ষীরায় ২০১৩ সালের পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক।

সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক(বিবিএম বার, পিপিএম)।

পুলিশ লাইন্স ড্রিলসেডে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এতে আনসার, গ্রামপুলিশ, ভিডিপি, বিটপুলিশ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র বৃন্দ ছাড়াও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয় উঠে আসে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ঠেকাতে পুলিশের ভূমিকা তুলে ধরেন বিভিন্ন উপজেলা থেকে আগত জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা।

দেশের উন্নয়নের কথা তুলে ধরে ডিআইজি মঈনুল হক আরও বলেন, ‘কয়েকবছরের মধ্যে সাতক্ষীরায় আমূল বদল এসেছে। উন্নয়নের এই জোয়ার বজায় রাখতে চাইলে কোন গুজবে কান দেওয়া চলবে না’। গুজব, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, চেম্বার অব কমার্স এর সভাপতি নাছির ফারুক খান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান, বিটপুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা