শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের উদ্যোগে

সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন

“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দিন ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাব।

মঙ্গলবার (১ আগস্ট) সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সভাপতি বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের মানবিক প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে এ বৃক্ষ রোপন করা হয়।

এসময় সংগঠনের সভাপতি মো. মমিনুর রহমান মুকুল বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপনের বিকল্প নেই। গাছ আমাদের মানব দেহের জন্য অক্সিজেন দেয়। দিন দিন অনাবৃষ্টি, খড়া, প্রাকৃতিক দুর্যোগ আমাদের বায়ুমন্ডলকে উষ্ণ করে তুলছে। সেজন্য তীব্র তাপদাহ চলছে। এজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা দিয়েছেন। সেলক্ষ্যে ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের পক্ষ থেকে বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছি।”

নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেহালপুর মাধ্যমিক বিদ্যালয়, ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ি, ধুলিহর আদর্শ স্কুল, ডিবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ডিবি ইউনাইটেড হাইস্কুল ও এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

বৃক্ষ রোপন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), ডিবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম গাজী, শেখ আব্দুল আহাদ, সামছুর রহমান সোনা, যুগ্ম সাধারণ সম্পাদক তনুপ কুমার সাহা, ক্রীড়া ও বন বিষয়ক সম্পাদক মো. আবু তালেব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জিয়াউর রহমান, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারি শিক্ষক ফয়জুল হক বাবু, ডিবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজিবুল ইসলাম ও সহকারি শিক্ষক ও সাংবাদিক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

এসময় ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের কর্মকর্তা ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন