শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জামায়াত-শিবির ও বিএনপির ৩২ নেতা-কর্মী আটক

সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও শহর জামায়াতের আমীর মুস্তাফিজুর রহমানসহ ৩২জন জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করার পর মঙ্গলবার দুপুরে আটক নেতা-কর্মীদের আদালতে পাঠায় পুলিশ।

আটককৃতদের মধ্যে আছেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, শহর জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, ধুলিহর জামায়াতের আমির ইয়াসিন আলী, ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ওসমান গনি, শহরের ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হান্নানসহ মোট ৩২ জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মী।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, সোমবার ভোর সাড়ে ৬টায় আমতলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই বিশাল ঝটিকা মিছিল বের করে জামায়াত। এরপর তারা নাশকতার চেষ্টা করছিলো। পরে গোপন সূত্রে খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ