বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কমিউনিটি ক্লিনিকে সুযোগ-সুবিধা না বাড়ালে কঠোর কর্মসূচি

বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে সারা দেশের ১৪ হাজার ২২৫টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত ‘কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।

তারা বলছেন, আগামী ১৫ দিনের মধ্যে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। না হলে সংবাদ সম্মেলন করে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ‘বাংলাদেশ কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার’ (বিসিএইচসিপি) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তারা এ কথা বলেন।

সভায় বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিকে কর্মরত ১৩ হাজার ৯০০ জন সিএইচসিপি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। এই সেবা বিশ্ব দরবারে রোল মডেল হিসিবে পরিচিতি পেয়েছে।

সম্প্রতি জাতিসংঘের সাধারণ সভার রেজুলেশনে কমিউনিটি ক্লিনিকের অভাবনীয় সাফল্যে ‘কমিউনিটি ক্লিনিক দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ স্বীকৃতি পেয়েছে।

দুঃখজনক হলো গত ১২ বছর ধরে জনগনের স্বাস্থ্যসেবায় নিয়োজিত সিএইচসিপিদের এক টাকাও বেতন বাড়েনি। নেই কোন ইনক্রিমেন্ট। ভবিষ্যত সুরক্ষা বলতেও কিছু নেই। এমনকি প্রতিমাসে বিদ্যুৎ বিল পরিশোধসহ ক্লিনিক পরিচালনায় আনুষাঙ্গিক খরচও সিএইচসিপিকে নিজের পকেট থেকে খরচ করতে হয়। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

তারা জানান, কমিউিনিটি ক্লিনিক প্রতিষ্ঠার শুরু থেকে চাকরি রাজস্বকরণের জন্য কর্তৃপক্ষ বারবার মৌখিক এবং লিখিতভাবে আশ্বাস দিলেও বাস্তয়ন হয়নি। হতাশ সিএইচসিপিরা ২০১৭ সালে চাকরি রাজস্বকরণে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রাজস্ব খাতভুক্ত করতে আদেশ দিয়েছেন। সেই নির্দেশ উপেক্ষা করে ২০১৮ সালে জাতীয় সংসদে ট্রাস্ট আইন পাশ হয়েছে।

কিন্তু আজ পর্যন্ত ট্রাস্টের কোনো সুযোগ-সুবিধা কার্যকর করা হয়নি। আমরা অনতিবিলম্বে সব সুবিধা কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। তা নাহলে দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন বিসিএইচসিপি কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নঈম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- কমিটির সিনিয়র সহ-সভাপতি রায়হান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম চৌধুরী, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হাসিব রেজা, ঢাকা বিভাগের সভাপতি আব্দুল মালেক ভুইয়া ও সাংগঠনিক সম্পাদক দানিয়েল বাশার রুমেল, রাজশাহী বিভাগের সভাপতি ফেরদৌস হোসেন তুহিন ও যুগ্ম সাধারণ সম্পাদক শিফাত খান, খুলনা বিভাগের সভাপতি তরিকুজ্জামান, সাধারণ সম্পাদক হীরা খান ও তুরানী আক্তার, চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন ও সাংগঠনিক সম্পদক জরিপ হোসেন আপন, ময়মনসিংহ বিভাগের আহবায়ক মাঈন উদ্দিন রাহাত, বরিশাল বিভাগের সাংগঠনিক মামুন শেখ, বরগুনা জেলা সভাপতি আল মামুন, আয়েশা সিদ্দিকা সুখী, হবিগঞ্জ জেলা সভাপতি আব্দুর রশিদ, সুনামগঞ্জ জেলা সভাপতি তানজিল মিয়া, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম, মৌলভীবাজার জেলা সভাপতি রুবেল আহমেদ ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আহমদ ও নোয়াখালী জেলা সভাপতি নোমান সিদ্দিকী মোহন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী