বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানুষ নতুন নেতৃত্ব চায়: কলারোয়ায় সমাবেশে কংগ্রেস মহাসচিব এ্যাড. ইয়ারুল

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু, কলারোয়া: দেশের মানুষ আর আওয়ামী লীগ-বিএনপিকে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।

তিনি বলেন, ক্ষমতায় আওয়ামী লীগ বা বিএনপি যারাই আসুক অবস্থার কোন উন্নতি হবে না। কারণ এ দুটি দল মুদ্রার এপিঠ-ওপিট।

কলারোয়ার সরসকাটি বাজারে জয়নগর ইউনিয়ন কংগ্রেস আয়োজিত এক জনসভায় এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, স্বাধীনতা পরবর্তী ক্ষমতায় আসা সব দলই দেশকে দুর্নীতি ও লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। প্রত্যেক দলই নির্বাচন কমিশনকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। সেজন্য স্বাধীনতার ৫২ বছরেও দেশে একটি শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়নি।

জয়নগর ইউনিয়ন কংগ্রেসের আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ন্যাপের সভাপতি হায়দার আলী শান্ত, সাতক্ষীরা জেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ আদম আলী, সদর উপজেলা কংগ্রেসের আহবায়ক মাওঃ আজিজুর রহমান, কলারোয়া উপজেলা কংগ্রেসের আহবায়ক ফিরোজ কামাল শিমুল, সাতক্ষীরা পৌর কংগ্রেসের আহবায়ক অধ্যাঃ এএইচএম নাসমুস সাদত, কেড়াগাছী ইউনিয়ন কংগ্রেসের আহবায়ক মাস্টার আতিয়ার রহমান প্রমুখ।

জনসভায় এ্যাডঃ ইয়ারুল ইসলাম আরো বলেন, উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে বাংলাদেশ কংগ্রেস আগামী জাতীয় সংসদ নির্বাচনে একক বা জোটগতভাবে অংশ নিবে। কোন প্রকারেই আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল দিতে দেওয়া হবে না। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ডিসিদের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাদেরকে রিটার্নিং অফিসার নিয়োগ এবং ভোটকেন্দ্রগুলিতে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

দ্রব্য মূল্যের অস্বাভাবিক বৃদ্ধির ব্যাপারে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব বলেন, সরকার সাধারণ জনগণের কথা চিন্তা করে না বলেই দুর্নীতিবাজ ব্যবসায়ীরা প্রশ্রয় পায় এবং সিন্ডিকেট করে একটার পর একটা জিনিসের দাম বাড়ায়।

দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করে পুরাতন কলুষিত রাজনীতির পরিবর্তে বাংলাদেশ কংগ্রেসের সুস্থ ধারার রাজনীতি চর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে নতুনদের প্রতি আহবান জানান তিনি।

nor

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান