বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে স্থানীয় সরকার ও সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত

শ্যামনগরে স্থানীয় সরকার ও সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০ টায় ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হলরুমে প্যানেল চেয়ারম্যান জি.এম আব্দুর রউফ এর সভাপতিত্বে চিংড়ি খামারে সমকাজে সমমজুরী নিশ্চিতকল্পে স্থানীয় সরকার ও সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়। লিডার্স এর বাস্তবায়নাধীন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে সভায় স্বাগত
বক্তব্য প্রদান করেন লিডার্স এর নির্বাহী পরিচালক, মোহন কুমার মন্ডল।
সভাপতি তার বক্তব্যে বলেন, “চিংড়ি ঘেরে নারী শ্রমিকরা নায্য ও পুরুষের ন্যায় সম মজুরী পায়না, কিন্তু পুরুষের সমান তারা কাজ
করেন। এজন্য বর্তমান সময় বিবেচনা করে তাদের মজুরী বৃদ্ধির বিষয়টি ঘের মালিক ও সুশীল সমাজ প্রতিনিধিদের গুরুত্ব দিতে হবে এবং বজ্রপাত থেকে রক্ষা পেতে ঘেরের রাস্তায় বজ্রনিরোধক তালগাছ রোপন ও নারী শ্রমিকের জন্য টয়লেটের ব্যবস্থা করতে হবে।”
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সৌমিত্র জোয়ারদার, প্রধান শিক্ষক, আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল্লাহ-আল-বাকী, বিশিষ্ট সমাজ সেবক ও সদস্য, লিডার্স সাধারন পরিষদ, মোঃ রবিউল ইসলাম, ইউপি সদস্য, মোঃ মাহাতাব উদ্দিন, ইউপি সদস্য, বিকাশ মন্ডল, ইউপি সদস্য, মুকুন্দ পাইক, ইউপি সদস্যসহ বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের অন্যান্য ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ। সভায়
আরও উপস্থিত ছিলেন শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী, ঘের মালিক, সমাজসেবক, সাংবাদিক ও নারী চিংড়ি শ্রমিক দলের সদস্যরা।
সভায় সহায়তা করেন আলীম আল-রাজী, প্রোগ্রাম ম্যানেজার, তমালিকা মল্লিক, এ্যাডভোকেসি অফিসার ও দেবব্রত কুমার গাইন, প্রোগাম অফিসার, লিডার্স।
সভায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের মোট ৪০জন স্থানীয় সরকার ও সুশীল সমাজ প্রতিনিধি স্বতস্ফূর্ত অংশগ্রহন ও গুরুত্বপূর্ন মতামত প্রদান করেন। অবশেষে সভায় অংশগ্রহনকারীরা চিংড়ি খাতে নারী শ্রমিকদের জন্য চিংড়ি খামারে টয়লেটের ব্যবস্থা ও মজুরী বৃদ্ধির জন্য আশ^াস প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের