বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীন ও ভারত সফরে গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সফর শেষে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর তিনি ভারতের দিল্লিতে সফর করবেন।

সফর শেষে সেনাপ্রধান আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

জানা গেছে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সেনাপ্রধান আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংজো শহরে অনুষ্ঠেয় ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনসহ বিভিন্ন খেলাধুলা সংশ্লিষ্ট ইভেন্ট পর্যবেক্ষণ করবেন। এছাড়া বিভিন্ন দেশের ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবের সঙ্গে মতবিনিময় করবেন।

চীন সফর শেষে ভারতীয় সেনাপ্রধানের আমন্ত্রণে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফ’স কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে যোগ দেবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এ সম্মেলনের লক্ষ্য মূলত বন্ধুভাবাপন্ন দেশগুলোর স্থল-বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদারী সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা।

এছাড়া এই সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সেনাপ্রধান পর্যায়ের সামরিক কর্মকর্তারা পারস্পরিক বৈঠকে অংশ নিয়ে নিজেদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতা জোরদারের ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজের ব্যাপারে আলোচনা করবেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা