বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের মাঠজুড়ে সবুজ আর সবুজ

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের আবাদি মাঠ সবুজে ভরে উঠেছে। রাজগঞ্জের মাঠজুড়ে সবুজ আর সবুজ। যতোদুর চোখ যায়, ততোদুর চোখে পড়ছে শুধু আমনের সবুজ ধান ক্ষেত। সবকিছু সবুজে একাকার। যেন সবুজ চাদর বিছানো সমতল। সকালের সূর্যের আলো ছড়িয়ে দেয় এক ধরনের মুগ্ধতা, দুপুরে অন্যরকম, বিকেলের গোধুলীর রং ছড়িয়ে পড়ে সবুজ ঘেরা মাঠে।

রাজগঞ্জ অঞ্চলে এবার আমনের ফলন ভালো হবে, এমন আশাবাদ ব্যক্ত করছেন কৃষকরা। এখন কৃষকেরা আমন ধান ক্ষেতে আগাছা পরিস্কার করাসহ সার, কীটনাশক প্রয়োগ করছেন। ধান গাছের বাড়ন্ত দেখে কৃষকেরা মনের আনন্দে ধান ক্ষেতে ব্যস্ত সময় পার করছেন। রাজগঞ্জের কিছু এলাকার ঘুরে দেখা যায়, মৃদু বাতাশে দুলছে ক্ষেতের ধান গাছ।

বর্তমানে আমন ধানের গাছগুলোতে শিষ বের হচ্ছে। আর কিছুদিন পরেই সম্পূর্ণরূপে ধানক্ষেতগুলোয় ধানের শিষে ভরে যাবে। কৃষকরা বলছেন- এবছর আবহাওয়া শেষ মুহুর্তে এসে অনুকূলে রয়েছে। এখন যে পরিমান বৃষ্টি হচ্ছে, তাতে কোনো সমস্যা হওয়ার কথা না। রোদও পাওয়া যাচ্ছে। তাই ধানের ফলন ভালো হবে, এমন আশা করছেন কৃষকেরা। ধানের শিষে নতুন স্বপ্ন বুনছেন তারা।

কৃষকরা জানান- ধান ক্ষেতে কীট-পতঙ্গ পোকা মাকড়ের আক্রমণ বেড়েছে। সার কীটনাশক, শ্রমিকের দাম বেড়ে যাওয়ার কারণে আমন আবাদে খরচের পরিমাণ বেড়েছে। স্থানীয় কৃষক সিরাজুল ইসলাম জানান- এবারে ধানের দাম ভালো পাবো বলে আশা করছি। আমরা কৃষক মানুষ। খাবারের জন্য কিছু ধান জমা রাখতে হয়। কিছু ধান বিক্রি করে সারা বছরের কেনা কাটা, বাচ্চাদের লেখাপড়ার খরচ মেটাতে হয়। গৃহস্থালি কাজ কাম তো আছেই। সবকিছুর দাম বেড়ে গেছে। তাই উৎপাদিত ধানের ন্যায্য দাম না পেলে খুব অসুবিধা হবে।

ইউনিয়ন কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে- এবার ইমন ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ হবে। ইউনিয়ন উপসহকারি কৃষি কর্মকর্তা ভগিরথ চন্দ্র বলেন- রাজগঞ্জের আমন ধানের ক্ষেত সবুজে ভরে গেছে। এবছর আবহাওয়া অনুকূলে রয়েছে। আমনের আবাদ ভালো হবে, আশা করছি। এরপর ধানের দামও ভালো পাবে কৃষকেরা এই আশা করছি।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি