বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-১ আসন

কলারোয়া প্রেসক্লাবে মতবিনিময় করলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম

কলারোয়া প্রতিনিধি: আগামি জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শেখ নুরুল ইসলাম কলারোয়া প্রেসক্লাবে মতবিনিময় করলেন।

সোমবার দুপুরের দিকে কলারোয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি এই মতবিনিময় করেন।

শেখ নুরুল ইসলাম তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং গত সংসদ নির্বাচনে প্রথমে এই আসনে নৌকার প্রতীকে মনোনয়ন পেয়েছিলেন। পরে জোটগত প্রার্থীতার কারণে তিনি দলীয় নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করেন।

মতবিনিময়কালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ নুরুল ইসলাম বলেন, ‘আমি গত জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার আর্শিবাদপুষ্ট নৌকা প্রতীক প্রাপ্ত হয়েছিলাম। আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছিলো। কিন্তু বিরোধী দল নির্বাচন বর্জন করার কারণে সকলের কাছে একটি গ্রহনযোগ্য নির্বাচন করার জন্য আমাকে সেদিন মনোনয়ন হতে স্থগিত করা হয়েছিল। মনোনয়ন দেয়া হয়েছিল জোটের শরীক ওয়ার্কার্স পার্টির প্রার্থী এড. মুস্তফা লুৎফুল্লাহকে। পরপর দু‘বার মুস্তফা লুৎফুল্লাহকে মনোনয়ন দেয়ার কারণে তালা-কলারোয়ায় আ.লীগ দ্বিধাবিভক্ত হয়েছে, সাধারণ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তাই তালা-কলারোয়ার মানুষ এবার আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন দেয়ার জন্য জোর দাবী করে আসছে দীর্ঘদিন ধরে।’
তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা এবার আমাকে চুড়ান্ত প্রার্থী হিসাবে টিকিট দিবেন। আমি মনোনয়ন পেলে তালা-কলারোয়ার অবহেলিত মানুষের ভাগ্যোন্ননে কাজ করতে চাই।’

মতবিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সাংবাদিক সরদার জিল্লুর রহমান, সদস্য সুজাউল হক, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক প্রভাষক আরিফ মাহামুদ, সাংবাদিক আবু রায়হান মিকাইল, সাংবাদিক অহিদুজ্জামান খোকা, সাংবাদিক জুলফিকার আলী, সাংবাদিক রাজু রায়হান প্রমুখ।

এর আগে আ.লীগ নেতা শেখ নুরুল ইসলাম তালা উপজেলা হতে কয়েক শত নেতাকর্মির একটি বিশাল বহর নিয়ে কলারোয়া উপজেলা পরিষদসহ বিভিন্ন এলাকায় মাইক, ব্যানার, ফেস্টুন নিয়ে প্রচারণা ও গণসংযোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়