শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২৩’ পালিত

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২৩’ পালিত হয়েছে। ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় দিবসটি পালনে র‍্যালি, হাত ধোয়া কার্যক্রম প্রদর্শণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘হাতের পরিচ্ছন্নতায় এসে সবে এক হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার(১৫ অক্টোবর) বেলা ১ টার দিকে বর্ণাঢ্য র‍্যালিটি সিংগা বাজার এলাকা প্রদক্ষিন করে স্কুল চত্বরে এসে সমবেত হয়। অসংখ্য শিক্ষার্থীদের অংশগ্রহনে সরাসরি হাত ধোয়া কার্যক্রমের বিভিন্ন দিক প্রদর্শন করেন ৮ ম শ্রেণীর ছাত্রী তনিমা ঘোষ, ৭ ম শ্রেণীর ছাত্রী নাজিয়া ফারহিন, ছাত্র আজিমুসান সিয়াম ও নিরব হোসেন সহ অন্যান্য ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন সরকার, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, তহুরা খাতুন, বদরুজ্জামান, বিকাশ ঘোষ, শুভংকর মজুমদার,মেহেদি হাসান, স্কুলের স্টাফ সাহিদা খাতুন, নাজমুল হাসান, মাসুদ হোসেন, লিমা খাতুন সহ অসংখ্য ছাত্র-ছাত্রীবৃন্দ।

সব শেষে কয়েক শতাধিক শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। অনুরুপভাবে, দিবসটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়