সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা আওয়ামী লীগের উদ্যোগ শান্তি ও উন্নয়ন সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে বিএনপি – জামায়াতের সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের উদ্যোগ শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ২৯ অক্টোবর ) বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে থেকে এক প্রতিবাদ মিছিল বের মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিবহন কাউন্টার এলাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.নজরুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ মো. শাহ্জাহান আলী, সহ-সভাপতি গোলাম মোর্শেদ, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, জেলা যুবলীগের আহ্বায়ক মো. মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা শীমা আক্তার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, শেখ নাসেরুল হক, মিসেস কোহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান নাসিম, শেখ মনিরুল হোসেন মাসুম, নাজমুন নাহার মুন্নি, স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর মোস্তাক আলী, বাঁশদাহ ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর শাহীন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তুহিন,২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী বাবু সহ জেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ মো. সাহাদাৎ হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়েবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামীতেবিস্তারিত পড়ুন

পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, এ নিয়ে দলের উচ্চপার্যায় সিদ্ধান্ত নেবেনে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে কথা বলাই কাল হলো মো. সাহাবুদ্দিনের!
  • এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার
  • রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা
  • পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: বিরোধীদলীয় নেতা
  • পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন