শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নব-নির্মিত মীর মোস্তাক আহমেদ রবি এমপি গেট উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ,(সাতক্ষীরা): ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নব-নির্মিত মীর মোস্তাক আহমেদ রবি এমপি গেট ও ঝাউডাঙ্গা জাগরণী ক্লাব ও মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন যারা অবদান রেখেছেন তাদের স্মরণে নব-নির্মিত গেট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টায় ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামী
লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নব-নির্মিত দু’টি গেটের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো.
খলিলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস।

সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সাংবাদিক ইয়ারব হোসেন, প্রভাষক আশরাফুজ্জামান বাবলু, যুবলীগ নেতা রাজু ঘোষ প্রমুখ। এসময় ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়