বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় কৃষকদের মাঝে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ

দেবহাটা প্রতিনিধি: পারুলিয়া এন সি সি ব্যাংকের আয়োজনে বিশেষ সিএস আর এর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পারুলিয়া বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে এনসিসি ব্যাংক লিমিটেড এসইভিপি ও কোম্পানী সেক্রেটারী মনিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, এন সি সি ব্যাংকের পরিচালক আবুল কাশেম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ডেপুটি ম্যানেজার জাফর ইকবালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন এনসিসি ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাহিদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ব্যবস্থাপক এস এম তৌহিদুল আলম, এনসিসি ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এসময় ৩শ উপকারভোগী কৃষকের মাঝে ইউরিয়া সার ১৫ কেজি, এমওপি সার-৭ কেজি, ডিএপি সার-৮ কেজি, জিপসাম-৫ কেজি, জিংক-১ কেজি, কোটান কীটনাশক-৫০ গ্রাম, এমিস্টোন ছত্রাকনাশক-৫০ গ্রাম:, লবনাক্ত সহিষ্ণু হাইব্রিড ধানের বীজ (আফতার-৭০) ২ কেজি হারে প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের