সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সাতক্ষীরায় অভিযান


আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন এর নেতৃত্বে সাতক্ষীরার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান পরিচালনায় অংশগ্রহন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি ও পলাশ আহমেদসহ জেলা পুলিশ বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সমন্বয়ে গঠিত একটি দল।
এসময় সাতক্ষীরা শহরের জেলা প্রশাসকের কার্যালয়, সংগীতা মোড়, ইটাগাছা মোড়, আলীপুর, ভোমরা বন্দর, মেডিকেল কলেজ মোড়, বাইপাস ও লাবসা মোড়, কদমতলা বাজার, খুলনা রোড মোড ও ভোমরা স্থলবন্দর পরিদর্শন করা হয়। এবিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) সজিব তালুকদার বলেন বিএনপির ডাকা অবরোধ মোকাবেলায় এবং সাতক্ষীরা জেলায় সকল ধরনের নাশকতা প্রতিরোধে জেলা প্রশাসনের এই উদ্যোগ গ্রহন করেছে।
তাছাড়া পরিদর্শনকালে দেখা যায় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলার অবস্থা স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা বাহিনী সক্রিয়ভাবে এবং দক্ষতার সাথে এলাকার নিরাপত্তা নিশ্চিত করছে, যা সম্ভাব্য বিশৃঙ্খলার প্রতিবন্ধক হিসেবে কাজ করেছে। জেলার প্রধান সড়কগুলোতে কোনো বাধা বা প্রতিবন্ধকতা ছাড়াই ট্রাক ও পণ্যবাহী যানবাহনসহ অন্যান্য যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রয়েছে এবং যানজট বা বিলম্বের কোনো খবর নেই।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন


