মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উন্নয়ন, শান্তি ও স্বস্তিতে আছে মানুষ, হরতাল-অবরোধ আর চায়না সাতক্ষীরার জনগণ- এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা
পৌর আওয়ামী লীগের সহযোগিতায় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ পৌর ১নং ওয়ার্ড শাখার আয়োজনে শহরের আমতলা মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,
“সাতক্ষীরাবাসীকে ধন্যবাদ জানায়। সাতক্ষীরা এক সময় অশান্ত ছিল। সাতক্ষীরার মানুষ বুঝতে শিখেছে। সাতক্ষীরার পরিবেশ অত্যন্ত শান্ত। আজ গোটা দেশকে জামায়াত-বিএনপি অশান্ত করতে চায়। সেই প্রতিবাদে আমরা শান্তি সমাবেশ করছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়।

উন্নয়ন, শান্তি ও স্বস্তিতে আছে মানুষ, তাই হরতাল ও অবরোধ চায়না সাতক্ষীরার জনগণ। মাননীয় প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় সাতক্ষীরাসহ সারা দেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে যে কারণে সাতক্ষীরাসহ দেশের সাধারণ মানুষ আর হরতাল অবরোধ চায়না।
দেশের মানুষ চায় উন্নয়ন ও শান্তি। বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাসী। তারা শান্তি সমাবেশের নামে জ্বালাও পোড়াও করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে মানুষ হত্যা করেছে।

তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত ভেবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। হরতাল অবরোধ করে দেশকে ধ্বংশের মুখে ঠেলে দিতে চাইছে। দেশের মানুষ জামায়াত-বিএনপিতে আর ক্ষমতায়
দেখতে চায়না। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আওয়ামীলীগকে দেখতে চায়। জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহবান জানান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা সদস্য এস এম শওকত হোসেন, জেলা
আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ
হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম।

পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোশতাক আলী, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার
হোসেন অনু, পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দ্বীপ, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, পৌর ৮নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনি। সদর উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো. সাব্বির হোসেন, মো. আব্দুর রশিদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ
তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান,
বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এসএম তুহিনুর রহমান তুহিন,

জেলা যুব মহিলা লীগের সভাপতি সাবিহা হোসেন, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিক ইকবাল তুহিন, বল্লী ইউনিয়ন আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সেলিম, সাতক্ষীরা জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু আব্দুল্লাহ আবু সাক্কার প্রমুখ।

এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ
মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন

  • পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • পোশাকশ্রমিকদের আন্দোলন ‘ছিনতাইয়ের’ অপচেষ্টা নিয়ে মাহদী আমিনের সতর্কবার্তা
  • গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি
  • এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল
  • শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি