রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তৃণমূল বিএনপির মনোনয়নপত্র নিলেন ৩৫০ জন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র বিক্রি করছে তৃণমূল বিএনপি।

এ পর্যন্ত দলটি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৫০ মনোনয়নপ্রত্যাশী। দলটির মনোনয়নপত্রের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।

বুধবার (২২ নভেম্বর) তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ এ তথ্য জানান।

এর আগে, গত শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু করে তৃণমূল বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিক্রি।

সালাম মাহমুদ বলেন, ‘১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত আমাদের ৩৫০ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। এই পর্যন্ত আমাদের দলের চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, জ্যেষ্ঠ সব নেতা মনোনয়ন ফরম নিয়েছেন। আমরা আগামীকাল পর্যন্ত সময় বর্ধিত করেছি।’

তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল আছে- যাদের নিবন্ধন নেই, তারা আমাদের সঙ্গে শরিক হয়ে নির্বাচন করবে। প্রগতিশীল ইসলামিক জোট, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম ও তরিকত ফেডারেশন আমাদের সঙ্গে শরিক হয়ে নির্বাচন করবে।’

নতুন এই রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন, তারা ৩০০ আসনেই প্রার্থী দেবেন। কোনো দল তাদের সঙ্গে নির্বাচন করতে চাইলে তারা স্বাগত জানাবেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী