সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে সুজনের অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরায় সুজন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

দ্যা হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুশানের জন্য নাগরিক (সুজন) এর সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাশ। সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্ট ও সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারি মাসুদুর রহমান রঞ্জু।
সুশানের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ, সাবেক অধ্যক্ষ দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই-এলাহী, সহকারি অধ্যাপক ভারতেশ্বরী বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠানে সুজনের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সকল দলের প্রার্থীদের সাথে জনগনের মুখোমুখি অনুষ্ঠান, নির্বাচনের আগে ও পরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একইসাথে মানুষ যাতে তাদের ভোটাধিকার নির্বিগ্নে প্রয়োগ করতে পারে সে বিষয়ে জনগনকে সচেতন করার জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক