শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৩২হাজার শিশু

কলারোয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান পয়েন্টে একটি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।

আনুষ্ঠানিক উদ্বোধনকালে সেখানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) নজরুল ইসলাম, এমটি ইপিআই কাজী নাজমুল হাসান, এসআই ও নিরাপদ খাদ্য পরিদর্শক শফিকুর রহমান, নার্স মাহফুজাসহ স্বাস্থ্যকর্মীরা।

ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলায় মোট ২৮৯টি টিকাদান কেন্দ্রে ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। আনুমানিক ৩২হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’
শিশুকে নিয়ে টিকাদান কেন্দ্রে এসে ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, ‘৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।’

এদিকে, অনুরূপ ভাবে পৌর সদর ছাড়াও উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও স্থানের টিকাদান কেন্দ্রে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল